1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আওয়ামী লীগ কর্মীদের ‘প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ২:৫৯ পিএম
ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা ছবি: সংগৃহীত

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মীদের ‘প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

ব্রিগেডিয়ার নাজিম-উদ-দৌলা বলেন, ‘মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন, তবে সেনাবাহিনী প্রাথমিকভাবে তাকে হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে।’

তিনি আরও বলেন, ‘তদন্তে যদি প্রমাণিত হয় যে তিনি কোনো নিয়ম লঙ্ঘন করেছেন বা বেআইনি কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাহলে সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন, তাই এর বেশি কিছু বলা এই মুহূর্তে সমিচীন নয়।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে খবর আসে—মেজর সাদিক নামের এক সেনা কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের ‘প্রশিক্ষণ’ দিচ্ছেন। তা নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। এ প্রেক্ষিতেই সেনাবাহিনী বিষয়টি আমলে নেয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com