1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ৫:২৪ পিএম

কু‌ষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলা‌মি বক্তা মুফ‌তি আমির হামজা বলেছেন, সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌ মানুষ বলা‌ ঠিক হবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রা‌তে কু‌ষ্টিয়া পৌর ১৯ নম্বর ওয়া‌র্ড জামায়া‌তের নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য ক‌রেন। এ সময় জামায়া‌তে ইসলামীর ওয়ার্ড পর্যা‌য়ের নেতাকর্মী ও সমর্থকরা উপ‌স্থিত ছি‌লেন।

আমির হামজা ব‌লেন, আমার মনে হয় এভা‌বে হঠাৎ আমা‌দের সাম‌নে থে‌কে আমা‌দের অভিভাবক আকস্মিক বিদায়ও নি‌ত না। এজন্য আমরা তা‌দের‌ই দায়ী কর‌ছি যারা এই অকারেন্স ও মব তৈ‌রি ক‌রে‌ছে। এ সময় তিনি একটি গণমাধ্যমের প্রতি‌নি‌ধির নাম উল্লেখ করে ব‌লেন, বি‌ভিন্ন গো‌য়েন্দা সংস্থা ২০১৯ ও ২০২৩ সা‌লের কাটছাঁট ক‌রা ভি‌ডিও কারা ছড়ি‌য়ে‌ছে তা‌দের নাম জান‌তে চে‌য়ে‌ছে। আমরা সেই নামগু‌লো দি‌য়ে‌ছি এবং শা‌স্তিও দাবি ক‌রে‌ছি।

তি‌নি আরও ব‌লেন, বি‌রোধিতায় যারা আছে তারাই এসব তৈ‌রি করছে। মানুষের ভেত‌রে ভয়-ভীতি, বিভ্রান্তি ছড়া‌নোর জন্য তারা পুরাতন জিনিস‌কে সাম‌নে নি‌য়ে এসে কাটছাঁট ক‌রে সারা বাংলা‌দে‌শে আগে-পি‌ছে একটা কথা লা‌গি‌য়ে মামলা দিচ্ছে।
আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষ‌য়ে আমির হামজা ব‌লেন, আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চে‌য়ে‌ছি এবং ভুল স্বীকার করে‌ছি। আবার ২০২৬ সা‌লেও ভুল স্বীকার করলাম।

আওয়ামী সরকা‌রের সা‌বেক মন্ত্রী ডা. মুরা‌দ হাসা‌নের উদাহ‌রণ টে‌নে তিনি বলেন, টাকলা মুরাদ জাইমা রহমান‌ ও তা‌রেক রহমানকে নি‌য়ে যে বিশ্রী কথা ব‌লে‌ছেন। তার বিরু‌দ্ধে তো আপনারা এই কয় বছ‌রে একটা কথাও বল‌লেন না। সুতরাং এগু‌লো যে আপনারা কেন ক‌রে‌ছেন আমরা তা বু‌ঝে ফে‌লে‌ছি।

ঝাড়ু মি‌ছিল প্রস‌ঙ্গে জামায়াতের এই প্রার্থী বলেন, আপনারা মি‌ছিল কর‌বেন, আপনা‌দের মা-বোন নেই? আপনা‌দের মে‌য়ে নেই, স্ত্রী নেই? তা‌দের‌ দি‌য়ে করান! লাইলা বেগ‌মের ম‌তো এরকম ম‌হিলা তিনশ টাকা দি‌য়ে ভাড়া করা লাগ‌বে কেন? এই ম‌হিলা তো এখন বিপ‌দে আছে। ম‌হিলার খোঁজ নি‌য়ে‌ছি। এখন বল‌ছে কি করতে গেলাম আমি, তিনশ টাকা নি‌তে গি‌য়ে এখন দেখ‌ছি ৩০ হাজার চ‌লে যাবে। এ সময় আগামী‌তে এমন ভুল আর না করার আহ্বান জানান জামায়াতের এই প্রার্থী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com