1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

চেকপোস্টে ডগ ‘জুলিয়া’র ঘ্রাণে ইয়াবাসহ উখিয়ার জান্নাতুল আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ৩:৫০ পিএম

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছেন। প্রশিক্ষিত ডগ ‘জুলিয়া’র তীক্ষ্ণ ঘ্রাণে ধরা পড়ে ব্যাগে লুকানো এই মাদকের চালান, যার বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ টাকা।

বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। আটক নারী জান্নাতুল বকেয়া (২৬), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ নিদানীয়া এলাকার রবি মোল্লার স্ত্রী।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় জান্নাতুল বকেয়াকে সন্দেহ হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে প্রশিক্ষিত ডগ ‘জুলিয়া’র সহায়তায় তার হাতে থাকা ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক ও আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com