1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ কক্সবাজারে পড়ে আছে বেনজীরের কোটি টাকার জমি বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে ১ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবাসহ মরিচ্যায় ২ পাচারকারী আটক মাতারবাড়িতে জ্বিন তাড়ানোর নামে শরীরে আগুন, ৪ দিন পর বৃদ্ধের মৃত্যু এবার এস আলমের মালয়েশিয়ার হোটেলের দিকে নজর, দেশে দেশে বিস্তৃত হচ্ছে তদন্ত

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১০০তম স্থানে বাংলাদেশ, ভিসা ছাড়া ৩৮টি দেশ ভ্রমণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ৪:০০ পিএম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়েও ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে চলতি বছরের (২০২৫ সালের) জুলাই মাসে বাংলাদেশের পাসপোর্ট ৯৬তম স্থানে ছিল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সর্বশেষ তালিকায় এই তথ্য উঠে এসেছে।

জানা গেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। এ তালিকায় দশম অবস্থান থেকে ছিটকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তালিকায় প্রথম অবস্থানে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার দক্ষিণ কোরিয়া ও তৃতীয় অবস্থানে রয়েছে জাপান। ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ– জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন, সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম অবস্থান রয়েছে।

অন্যদিকে ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্যান্স, ইতালি, নেদারল্যান্ডস যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্য এই তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১২তম স্থানে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com