1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

দেশ ছাড়লেন বাপ্পী চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ৩:১৫ পিএম
বাপ্পী চৌধুরী চলচ্চিত্র অভিনেতা ছবি: সংগ্রহীত

কয়েক বছর ধরে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর হাতে কোনো সিনেমার কাজ নেই। এ নিয়ে তিনি বেশ হতাশার মধ্যে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় নন। এমনকি কোনো অনুষ্ঠানেও এ নায়কের দেখা মেলে না। আজ হঠাৎ জানা গেলো দেশ ছেড়েছেন তিনি।

বাপ্পীকে সবশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর থেকেই তিনি উধাও। বিশেষ করে মায়ের মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন তিনি। অবশেষে দেশও ছাড়তে হলো এই অভিনেতাকে।

সূত্র জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাপ্পী। নিশ্চিত হতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। আজ (২২ সেপ্টেম্বর) সোমবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাপ্পী নিজেই। একটি সূত্র জানিয়েছে, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। সেখানে নতুন পেশায় যুক্ত হবেন। বলা চলে জীবন-জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা।

‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার পর এ পর্যন্ত বাপ্পী চৌধুরী অভিনীত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, একটিও ব্যবসা করতে পারেনি। এ কারণে অনেক প্রযোজক-পরিচালক তাকে নিয়ে কাজ করতে অনাগ্রহী ছিলেন।

অন্যদিকে কয়েক বছর ধরে থমকে আছে বাপ্পীর বেশ কয়েকটি সিনেমার কাজ। সেই সিনেমাগুলো কবে আলোর মুখ দেখবে, সে সম্পর্কে নির্মাতা ও প্রযোজক কেউ কিছু বলতে পারছেন না। এর মধ্যে রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’ ও সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ সিনেমা দুটো। সিনেমাগুলোর কাজ বেশ আগে শেষ হলেও আজ পর্যন্ত সেসবের কোনো খবর নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com