1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১১/২০২৫ ১:২৯ পিএম

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার সেসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

পুলিশ আরও জানায়, আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করে। এরপর সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com