1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মামলায় মালিক বাদ, এজাহারে অসংগতি; রিসোর্ট বন্ধে পদক্ষেপ কোথায়? কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা ‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’ একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে: রাজশাহীতে প্রধানমন্ত্রী হরমুজের তলদেশের ইন্টারনেট সংযোগকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ, দুর্ভাগ্যবশত তিনি প্রধানমন্ত্রী: অভিজিৎ দীপকে টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন জেলা সভাপতি নির্বাচিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১:১৭ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। এই পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল।

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত ছিল এই কাউন্সিলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ পদে ১২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, এই ৫টি পদে গোপন ব্যালটে ১ হাজার ৩১৩ জন ভোটার তাদের নেতা নির্বাচন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ, সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট হাজী নুরুল ইসলাম ও আকদ্দস হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও এডভোকেট এনামুল হক সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ ও আক্তার সফিক।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর শনিবার হবিগঞ্জ পৌরসভার মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন এই অনুষ্ঠিত হবে।

যদিও (২৮ আগস্ট বৃহস্পতিবার) মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রত্যাহারের সুযোগ রয়েছে প্রার্থীদের। একই দিন আবার প্রার্থীদের মধ্যে দেওয়া হবে প্রতীক বরাদ্দ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com