1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

কক্সবাজারের আবাসিক হোটেল পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ১২:০৭ এএম

কক্সবাজারের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার বিকেলে দি গ্রান্ড ঢাকা হোটেল নামে আবাসিক হোটেলের ৪০১ কক্ষ থেকে উদ্ধার হওয়া ঝুলন্ত মরদেহটি পুলিশ সদস্য আতাউল কবিরের বলে জানা গেছে।

নিহত আতাউল কবির (৪৪) এর বাড়ী পিরোজপুর জেলার রাজবাড়ির নেছরাবাদ। তাঁর পিতার নাম আব্দুল খালেক তালুকদার। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

হোটেলের ম্যানেজার জিন্টু বড়ুয়া জানান,বৃহস্পতিবার রাত ৯ টায় তিনি এই হোটেলের ৪০১ নাম্বার কক্ষে ওঠেন।
সকাল ১১ টাই চেক আউট এর জন্য তার দরজা খুলতে বললে কোনো সাড়াশব্দ না পেলে পুলিশ কে খবর দেন, পরে পুলিশ ঘটনা স্থলে এসে উক্ত রুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখে সিলিং ফ্যানের সাথে তার গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থায় রয়েছেন। পরে তাঁর এনআইডি অনুযায়ী বিভিন্ন তথ্য যাচাই করে দেখা যায়, আতাউল কবির পুলিশ সদস্য,যার কর্মস্থল হোয়াইকং হাইওয়ে পুলিশ ফাঁড়ি তে। এরপর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

নিহত আতাউল কবিরের বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার কাছ থেকে জানতে চাইলে বলেন, “তিনি হোয়াইক্যং হাইওয়ে থানায় এক বছর কর্মরত ছিলেন, দীর্ঘদিন ধরে পরিবারিক সমস্যায় ছিলো, আমি ৪ মাস আগে বিষয়টি জেনেছি। কয়েকদিন আগে ছুটিতে যান তিনি, হয়তো বাসা থেকে আসতেই এধরনের প্লান করে আসছে। পারিবারিক বিষয়টি জানার পর, আমিও তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছিলাম।”

শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর পরিবারপর কাছে খবর দেয়া হয়েছে এবং পরিবারের সদস্যরা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com