1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ভারতে ইসলামি পারিবারিক আইন রক্ষায় মুসলিমদের স্বাক্ষর সংগ্রহ অভিযান মানবপাচার ও মাদকপাচার একই সূত্রে গাঁথা: ইউএনও টেকনাফ ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি: চিত্রনায়িকা মৌসুমী নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, এমপি আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদন জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞা, ছদ্মবেশে মাহফিলে গেলেন তাহেরী আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী টেকনাফে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫ হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রসিকিউশনের চিঠি উখিয়ায় নিখোঁজের ১০ দিন পর রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

উখিয়ায় নিখোঁজের ১০ দিন পর রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ৩:৪০ পিএম

সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের মধ্যবর্তী নুনিয়ারছড়ার গহিন পাহাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের বাসিন্দা ছিলেন।

স্বজনদের অভিযোগ, গত ২৩ অক্টোবর পালংখালী এলাকায় একটি ইজিবাইকের গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে মুজিবুরকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁর ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জকে লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি উখিয়া থানায়ও অভিযোগ করা হয়।

ওসি আতিকুর রহমান মজুমদার জানান, পাহাড়ি জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী ঘটেছিল, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com