1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চাকরি হারাচ্ছেন যে ৩৩ এসপি চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ৩:৫৩ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ব্রাজিল-নরওয়ে লড়াই। এই ম্যাচে চমকপ্রদ এক পূর্বাভাস দিয়েছেন বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ক্রিস সাটন। তার মতে, নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়ে নয়, টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সাটনের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতায় থাকবে। এরপর টাইব্রেকারে নরওয়ে জয় তুলে নিয়ে জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। তার বিশ্বাস, নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড টাইব্রেকারে দলের নায়ক হয়ে উঠবেন।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত দক্ষতার প্রশংসা করলেও সাটন মনে করেন, জাপানের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের মাঝমাঠে দুর্বলতা স্পষ্ট হয়েছে। নরওয়ে সেই দুর্বলতার সুযোগ নিতে পারে বলেই তার ধারণা।

বিশেষ করে ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ডের লড়াই জমে উঠবে বলে মনে করছেন তিনি। তবে সাটনের বিশ্বাস, হলান্ডকে পুরোপুরি আটকে রাখতে পারবে না ব্রাজিলের রক্ষণ।

এ ছাড়া পরিসংখ্যানও নরওয়ের পক্ষেই ইঙ্গিত দিচ্ছে। ১৯৯৮ সালের পর চারবার মুখোমুখি হলেও একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটি জিতেছে নরওয়ে। একই সঙ্গে ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপের মুখোমুখি হওয়া প্রতিবারই বিদায় নিয়েছে সেলেসাওরা।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্বাভাসে ভিন্ন চিত্র দেখা গেছে। মাইক্রোসফট কপাইলটের পূর্বাভাসে ৪-২ গোলে ব্রাজিলের জয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা দেখানো হয়েছে।

এদিকে শেষ ষোলোর অন্য ম্যাচগুলোর মধ্যে সাটন মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও কলম্বিয়াকে জয়ী হওয়ার পূর্বাভাস দিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com