1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

চাকসু হল সংসদ নির্বাচনে ভিপি সাদিক কায়েমের ভাই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ৩:২২ পিএম
ডাকসু ভিপি সাদিক কায়েম ও তার ছোট ভাই আবু আয়াজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। তিনি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্রের বিষয়ে আবু আয়াজ বলেন, ‌‘আমি নির্বাচন করবো কিনা সেটা সম্পূর্ণ সংগঠনের সিদ্ধান্ত। তবে সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সামনে আগাবো।’

শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সংগঠনের ছেলেরা একেকভাবে মনোনয়নপত্র নিয়েছেন। প্যানেল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আগামীকাল চূড়ান্ত তালিকা জানিয়ে দেবো।’

চাকসুর তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি ও নিষ্পত্তি ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। নির্বাচন ১২ অক্টোবর।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com