1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

আত্মসমর্পণ করেও জামিন মিলল না ছাত্রলীগ নেতার, কারাগারেই হলো ঠাই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ৬:০১ পিএম

জগন্নাথপুরে নাশকতা চেষ্টার অভিযোগে করা পুলিশ বাদী মামলায় সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর হওয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোয়া চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ রোববার তোয়া চৌধুরী সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নাশকতার চেষ্টার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

তোয়া চৌধুরীর সমর্থকদের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় তার নাম অন্তর্ভুক্ত করেছে। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সশরীরে হাজিরা দিয়ে জামিন চেয়েছিলেন। তবে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com