1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : সেই আলোচিত মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১১:৪৩ পিএম

নেত্রকোনার মদনে আলোচিত ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোর ৪ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাছহাট গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের একটি মহিলা মাদরাসার পরিচালক।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
স্থানীয় বাসিন্দা এবং এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

শিশুটির মা বলেন, গত বছরের ২ নভেম্বর বিকেলে মাদরাসা ছুটির পর হুজুর আমার মেয়েকে ডেকে মাদরাসা সংলগ্ন মসজিদ ঝাড়ু দিতে বলেন। এ সময় মাদরাসার অন্য শিক্ষক-শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। ঝাড়ু শেষে হুজুরের কক্ষে ডেকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। কিছুদিন আগে আমি বাড়িতে এসে দেখি আমার মেয়ের পেটটা অনেক বড়।

পরে আমি তারে জিজ্ঞাসা করলে সে জানায় হুজুরে এই কাজ করেছে। এরপর পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হই সে সাত মাসের অন্তঃসত্ত্বা। আমি মামলা করছি। এ ঘটনার বিচার চাই।

মামলার পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে বিষয়টি নিয়ে তৈরি হয় নানা সমালোচনা। এদিকে মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক থাকলেও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিজেকে নির্দোষ দাবি করেন শিক্ষক আমান উল্লাহ সাগর।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com