1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত লাশ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ৬:০৪ পিএম

রাজধানীর রামপুরায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার আরেক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান বৃহস্পতিবার এ আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান।

শিহাব হোসেন নামের ২০ বছর বয়সী ওই মাদ্রাসা ছাত্রকে বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তার আগে মঙ্গলবার রাতে ঢাকার রামপুরা বনশ্রী সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই ঘটনায় পুলিশের তদন্তে মাদ্রাসার আরেক ছাত্র শিহাব হোসেনের নাম আসে। পরে তার বিরুদ্ধে ‘ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে বুধবার রামপুরা থানায় মামলা করেন শিশুটির মা। সেখানে অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়। জিজ্ঞাসাবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেছে, শিহাবের বিরুদ্ধে আগেও প্রতিষ্ঠানের চার ছাত্রের ওপর যৌন নিপীড়নের অভিযোগ আছে। পুলিশের পরামর্শে সেসব ঘটনায় মঙ্গলবার মাদ্রাসা কর্তৃপক্ষ রামপুরা থানায় একটি মামলা করে।”

এই পুলিশ কর্মকর্তা জানান, শিশুটি ফাঁস নেওয়ার আগেই শিহাব মাদ্রাসা থেকে বেরিয়ে গ্রামের বাড়ি চলে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে আসামি শিহাবকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই সাইফুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলি ধরেন। তিনি বলেন, “এমন ঘটনা দেশের জন্য লজ্জাজনক। মাদ্রাসায় কয়দিন পর পর এমন ঘটনা ঘটে। এগুলো দেশের জন্য, সমাজের জন্য মানহানিকর। শিক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা। তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।”

শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত শিহাবকে পাঁচ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com