1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দুষ্কৃতিকারীদের আক্রমন থেকে চার বিদেশী পর্যটককে উদ্ধার করলো কোস্টগার্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত রোহিঙ্গা যুবক গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে হত্যা করে লাশের রাজনীতি করতে চায় বিরোধীদল: রাশেদ খাঁন

সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ১১:০৮ পিএম

রামুতে সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভিং সিটের নিচ থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চালক জিয়াউর রহমানকে (৩৬) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে রামু থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমারের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমুরা পূর্বপাড়া এলাকা থেকে জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক জিয়াউর রহমান চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার বাসিন্দা আবদুল হাসিমের ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশাটির মালিক।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com