1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে তাঁতীদল নেতা আমজাদ হোসেনের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ১:১৪ পিএম

পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবক রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মারা গেছেন। ঘটনা ঘটে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায়।

নিহত আমজাদ হোসেন রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে এবং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ভাঙার কাজে অংশ নেওয়ার সময় দুর্বল দেয়াল ভেঙে তার উপর পড়ে, যা গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন আরিয়ান ও আহ্বায়ক জয়নাল আবদীন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com