1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ৬:২৩ এএম

ফুটবল বিশ্বকাপের আমেজে আর্জেন্টিনার সমর্থকদের জন্য ব্যতিক্রমী এক ছাড়ের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা ফুটবল দলের দীর্ঘদিনের ভক্ত এই চিকিৎসক ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে পটুয়াখালী শহরের কাজীপাড়ার ‘গ্রিনভিউ হাসপাতাল’–এ অবস্থিত তাঁর চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের কাছ থেকে নিয়মিত ভিজিট ফির অর্ধেক রাখা হবে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনব ঘোষণা দেন। বর্তমানে তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও বিশ্বকাপের এই বিশেষ অফারের আওতায় আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য ফি হবে মাত্র ৩০০ টাকা।

ডা. হাবিবুর রহমান বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেশথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং সরকারি দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারে ব্যথা ব্যবস্থাপনা (পেইন ম্যানেজমেন্ট) বিষয়ে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছেন। ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনার এক আনন্দঘন ও ইতিবাচক প্রকাশ হিসেবে দেখছেন।

তার এ ঘোষণায় স্থানীয় বাসিন্দা ও আর্জেন্টিনা সমর্থকেরা চিকিৎসকের এমন উদ্যোগে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে নানা অফার দেখা গেলেও কোনো চিকিৎসকের পক্ষ থেকে এমন ছাড়ের ঘোষণা সত্যিই ব্যতিক্রমী, যা পটুয়াখালীতে বিশ্বকাপের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে।

ফুটবলকে ঘিরে ডা. হাবিবুর রহমানের এমন ব্যতিক্রমী আয়োজন অবশ্য এবারই প্রথম নয়; এর আগে গত বিশ্বকাপেও আর্জেন্টিনার খেলা উপলক্ষে তিনি সমর্থকদের জন্য দুটি খাসি জবাই করে বড় ভোজের আয়োজন করেছিলেন। চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করার এই উদ্যোগের বিষয়ে ডা. হাবিবুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের অন্ধ সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দ সবার সঙ্গে ভিন্নভাবে উদযাপন করার ভাবনা থেকেই মূলত এই উদ্যোগ নেওয়া। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।’

এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য তার পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা উল্লেখ করে তিনি আরও জানান, এই অফারের কারণে অন্য কোনো দলের সমর্থক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না, বরং এটি ফুটবলপ্রেমীদের আনন্দের একটি নতুন উপলক্ষ তৈরি করবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com