1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

পারিবারিক কলহের জেরে’ দুবাইয়ে চকরিয়া প্রবাসীর আত্মহত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১১:১৮ এএম

সংযুক্ত আরব আমিরাতের আজমানে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলমগীর (৩৩) নামে এক প্রবাসীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি চট্টগ্রামের চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালি ২ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে।

বুধবার (৬ আগস্ট) সকালে আজমানের নিজ আবাসস্থল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার বিধবা স্ত্রী ৮ বছরের ছেলে এবং ৫ বছরের কন্যা সন্তান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আলমগীরে এক প্রতিবেশি জানান, পরিবারের স্বচ্ছলতা আনতে আলমগীর দুই বছর আগে তার শ্বশুর আবদুর রহিমের সহায়তায় আমিরাতে আসেন। নিজের টাকায় বড় ভাইদের সাথে সম্মিলিতভাবে পৈতৃক ভিটায় দ্বিতল বাড়িও নির্মাণ করেন। কিন্তু তার অনুপস্থিতিতে তার বাবা-মা ও ভাইয়েরা আলমগীরের স্ত্রী-পুত্র কন্যাকে বাড়ি থেকে বিতাড়নের চেষ্টা করতে থাকেন এবং তার স্ত্রীকে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতনও করেন। গতকাল বুধবারও তার বাবা-মা তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ নিয়ে আলমগীর তার বড় বোন কোহিনুর বেগমের সাথে মোবাইল ফোনে উত্তেজিত হয়ে কথা বলেন। এর কোন এক পর্যায়ে সকাল ১১ টার দিকে আজমানের ফাঁকা ফ্লাটে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com