1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ টেকনাফের বাহারছড়ায় ৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান (অব.) গ্রেপ্তার এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি’ বলে পোস্ট, হান্নান মাসউদের স্ত্রীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১০/২০২৬ ১:১৮ পিএম

রাজধানীর গুলশানে ‘অননুমোদিত’ ওয়্যারহাউজে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীররাতে দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে ‘গুরুতর অসঙ্গতি’ পাওয়ায় ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউজগুলো সিলগালা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল মাত্র দুইটি। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তারা অনুমোদিত সীমার বাইরে গিয়ে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত করে রেখেছিল। মূলত অনুমোদিত পরিসরের বাইরে গিয়ে অতিরিক্ত আরও দুইটি অননুমোদিত ওয়্যারহাউসে আইনবহির্ভূতভাবে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

বিশেষ করে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি/বন্ডেড) পণ্য যেন অননুমোদিত স্থান থেকে স্থানান্তর বা অপসারণ করা না যায় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সম্ভব হয়- সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করার সিদ্ধান্ত নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী অগ্রগতি তথ্যপ্রমাণ সাপেক্ষে তুলে ধরা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com