1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ৪:৪০ পিএম

শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উদযাপনের মাঝেই সামনে আসে চমকপ্রদ এক ঘটনা। মাঠে পড়ে থাকা ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল হাতে পান লিওনেল মেসির সতীর্থরা।

পরবর্তীকালে দেখা যায়, সেই বোতলেই লেখা ছিল সম্ভাব্য টাইব্রেকারের জন্য আর্জেন্টাইন পেনাল্টি শুটারদের বিস্তারিত বিশ্লেষণ।

এরপরই বোঝা যায়, ম্যাচটি যদি টাইব্রেকারে গড়াত, তাহলে আর্জেন্টিনার শট ঠেকাতে ইংল্যান্ডের কী পরিকল্পনা ছিল।

ওয়ানফুটবলের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের বিষয়ে বিভিন্ন তথ্য লেখা ছিল।

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

কোন খেলোয়াড় সাধারণত কোন দিকে শট নেন, শট নিচু নাকি উঁচু হয়, কখন অপেক্ষা করতে হবে, কখন প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে হবে এবং কোন দিকে ঝাঁপ দেওয়া সবচেয়ে কার্যকর হতে পারে- এসবই ছিল সেই নোটে।

আর্জেন্টিনার খেলোয়াড়রা উদযাপনের সময় বোতলটি হাতে নিয়ে সেটি দেখেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।

বড় টুর্নামেন্টে টাইব্রেকারের প্রস্তুতির অংশ হিসেবে গোলরক্ষকদের এমন তথ্যভিত্তিক নোট ব্যবহার নতুন কিছু নয়। প্রতিপক্ষের শুটারদের পূর্বের পেনাল্টির ধরন বিশ্লেষণ করে কোচিং স্টাফরা এসব তথ্য প্রস্তুত করে থাকেন।

তবে শেষ পর্যন্ত সেই প্রস্তুতি আর কাজে লাগানোর সুযোগ পায়নি ইংল্যান্ড। নির্ধারিত সময়েই ২-১ গোলের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ফলে ম্যাচ গড়ায়নি টাইব্রেকারে। আর জয়ের উচ্ছ্বাসের মধ্যেই পিকফোর্ডের সেই ‘গোপন অস্ত্র’ হয়ে ওঠে আলোচনার নতুন বিষয়।

সূত্র: কালবেলা

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com