1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

বাজারে নকল সিগারেটের ছড়াছড়ি: আসল–নকল শনাক্তে বিভ্রান্তি, রাজস্ব হারাচ্ছে সরকার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ১১:৩০ পিএম

সারাদেশের বিভিন্ন অঞ্চলের বাজারে জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেটের অনুকরণে হুবহু নকল পণ্য বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গোল্ড লিফ, বেনসন, স্টার, মেরিস, ডার্বিসহ বহুল পরিচিত ব্র্যান্ডের নামে নিম্নমানের ও নকল সিগারেট বিক্রি হওয়ায় ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ অনুযায়ী, নকল সিগারেটগুলো আসল ব্র্যান্ডের প্যাকেট ডিজাইন অনুকরণ করে তৈরি করা হচ্ছে, ফলে সাধারণ ক্রেতারা সহজে আসল ও নকলের পার্থক্য করতে পারছেন না। একই ব্র্যান্ডের ভিন্ন মানের পণ্য বিভিন্ন বাজারে একসঙ্গে পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এ নিয়ে কক্সবাজারের উখিয়াসহ বিভিন্ন এলাকায় ধূমপায়ী ও খুচরা বিক্রেতাদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। অনেক ক্রেতা পণ্যের গুণগত মান ও স্বাদে পার্থক্য অনুভব করে বিক্রেতাদের কাছে প্রশ্ন তুললে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

আমাদের প্রতিনিধি কর্তৃক যাচাই–বাছাইয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে, কম দামে নকল সিগারেট কিনে কিছু খুচরা বিক্রেতা তা বাজারে বিক্রি করছেন আসল পণ্যের দামে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছেন এবং বাজারে বিভ্রান্তি আরও বাড়ছে।

বাজারে নকল সিগারেট ছড়িয়ে পড়ায় বৈধভাবে বিক্রি হওয়া তামাকজাত পণ্যের ওপর কর ও শুল্ক আদায় ব্যাহত হচ্ছে, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com