1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

সৌদির পতাকায় কালেমা থাকায়, মাটিতে রাখেনি ফিফা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ৯:৫৬ পিএম

বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র শব্দাবলি সংযুক্ত রয়েছে। সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়্যিবা এবং ইরাকের পতাকায় ‘আল্লাহু আকবার’ লেখা আছে।

এবারের আসরে ইরাক এখনো মাঠে না নামলেও সৌদি আরব ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় সাধারণত দুই দলের পতাকা মাঠে প্রদর্শনের জন্য নিচে নামানো হয়। তবে সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচে দেখা যায় ভিন্ন চিত্র। সৌদি আরবের পতাকাটি মাটিতে নামানো হয়নি; বরং তা ওপরে রাখা হয়।

পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবের পতাকায় ধর্মীয় বাণী লেখা থাকায় সেটিকে মাটিতে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বৈষম্যের অভিযোগ বা বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাও ওপরে রাখা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সৌদি আরবের জাতীয় পতাকার ধর্মীয় গুরুত্বের প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ হিসেবে দেখছেন।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কালিমাখচিত হওয়ায় দেশটির পতাকাকে কখনো মাটিতে নামানো যাবে না। মূলতঃ ফিফা তাদের এই স্পিরিটকেই সম্মান দেখিয়ে পতাকা না নামিয়ে হাতে উঁচিয়ে রেখেছিল। সৌদি আরবের অনুরোধেই ফিফা এমন সম্মান দেখানো হয়। যার কারণে, বাহবাও পাচ্ছে ফিফা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com