1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

রাজনৈতিক তর্কে জামায়াত কর্মীর হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ১২:৪৬ পিএম
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এস এম শাহাদুল ইসলাম ছবি: সংগ্রহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাজনৈতিক তর্ক-বিতর্কের জেরে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এস এম শাহাদুল ইসলাম (৮০) বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। অভিযুক্ত জামায়াত কর্মীর নাম সোহেল মাহমুদ (৩৫)। তিনি ইসলামী ছাত্রশিবিরের ভাউলাগঞ্জ সাংগঠনিক থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জামায়াতের সক্রিয় কর্মী।

ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে শাহাদুল ইসলাম বাদী হয়ে সোহেল ও তার দুই সহযোগী হাসিবুল ইসলাম ও রইসুল ইসলামের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মুক্তিযোদ্ধা শাহাদুল ইসলাম দাবি করেন, জামায়াত কর্মী সোহেল মাহমুদ ও তার সহযোগীরা তাকে মারধর করেন এবং তার কাছ থেকে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

মুক্তিযোদ্ধার অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদ জিয়াকে নিয়ে সোহেল মাহমুদ কটূক্তি করলে তিনি প্রতিবাদ জানান। এ নিয়েই তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাকে মারধর করা হয়।

অন্যদিকে অভিযুক্ত সোহেল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, তিনি (মুক্তিযোদ্ধা) জামায়াতে ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন। বলেছেন ‘মওদূদী কাফের, জামায়াত-শিবির ইসলামের ও রাসুলের দুশমন।’ আমি এসব কথার প্রতিবাদ করেছি।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, এ বিষয়ে শাহাদুল ইসলাম নামে একজন অভিযোগ দিয়েছেন। জানতে পেরেছি তিনি একজন মুক্তিযোদ্ধা। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com