1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১২:০৯ পিএম

অ্যাশ রঙের গেঞ্জি পরা একজনকে জাপটে ধরে আহত জুলাইযোদ্ধা ইয়াসিন বলেন, ‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে। উনাকে আমি ছাড়ব না।’ পাশে থাকা পুলিশকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনারা উনাকে গ্রেপ্তার করেন।’

রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে আজ শনিবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে। এরপর সাংবাদিকদের কাছে ইয়াসিন নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমি ৪ আগস্ট বাংলামোটরে গুলি খেয়েছি। এই লোকই আমাকে গুলি করেছে। আমি উনাকে চিনতে পেরেছি।’

এ সময় তিনি তার পায়ের গুলির দাগ সবাইকে দেখান। উপস্থিত লোকজন তাকে সরতে বললেও ইয়াসিন দৃঢ়ভাবে বলেন, ‘আমি নুরের লোক নই, আমি বিএনপির কর্মী। এখানে এসে আমি তাকে চিনতে পেরেছি।’

ইয়াসিন আরও বলেন, ‘আমার বাড়ি সুনামগঞ্জ। আমি সুস্থ মানুষ। তাকে আমি স্পষ্ট চিনতে পেরেছি। উনি লম্বা মানুষ। কোমর থেকে বন্দুক বের করে আমাকে গুলি করেছিলেন।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com