1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

টাকা পরিশোধ করতে না পারায় মরদেহ আটকে রেখেছে হাসপাতাল কতৃপক্ষ। দেশবাসীর কাছে আর্থিক সাহায্য চেয়েছেন পরিবার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ১০:১৮ পিএম

আরিশফা জান্নাত। আট মাস বয়সী এই শিশুর নিথর দেহ পড়ে আছে হাসপাতালে হিমঘরে। গেল সোমবার বিকেলে হামে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিশু আরিশফা। কিন্তু দরিদ্র বাবা মার পক্ষে হাসপাতালের লাখ টাকা বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না বিধায় শিশুর মরদেহ আটকে রেখেছে হাসপাতাল কতৃপক্ষ।

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর বাসিন্দা হারুনুর রশিদের শিশুকন্যা আরিশফা জান্নাত অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দীর্ঘ এক মাসের বেশী সময় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার মৃত্যু হয় শিশু আরিশফার।

নিহত শিশুর পরিবারের দাবি, চিকিৎসার বাবদ এখনো প্রায় ২ লক্ষ টাকার বেশী বকেয়া রয়েছে। বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মরদেহ হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।

মানবিক দৃষ্টিকোন থেকে নিহত শিশুর পরিবার দেশের বিত্তবানদোর কাছ থেকে সাহায্য চেয়েছেন। যাতে হাসপাতালের বকেয়া টাকা পরিশোধ করে শিশুর মরদেহ নিজ গ্রামে এনে দাফন সম্পন করতে পারেন।

সাহায্য পাঠানোর ঠিকানা

হারুনর রশীদ (আরিশফার বাবা)
নাম্বার:
নগদ- 01845-874115
বিকাশ- 01771-244946

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com