1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

বিএনপি নেতাকর্মীরা কোনো সালিস বৈঠকে অংশ নিলে তাৎক্ষণিক বহিষ্কার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১২:১৭ পিএম

বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরের বিএনপি নেতাকর্মীরা কোনো সালিস-বৈঠকে অংশ নিলে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করা হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলার হাইমচরে দলীয় সাংগঠনিক এক সভায় এমন ঘোষণা দেন তিনি।

উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর এক যৌথ সাংগঠনিক সভায় মানিক বলেন, ‘চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নেই। যারা এসবের সঙ্গে জড়িত।

তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে রাজি নন।’

শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর জন্য বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com