1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করলেন ছেলে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি

উখিয়ায় রোহিঙ্গা জামাল উদ্দিন এখন জাফর আলম হাতে বাংলাদেশি এনআইডি, কিনছে বনের জমি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১২/২০২৫ ১২:৪২ পিএম

মিয়ানমারের মংডুর বাসিন্দা রোহিঙ্গা জামাল উদ্দিন ২০১২ সালে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসেন। কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আত্মীয়ের বাসায় থাকলেও নানা জটিলতায় তিনি নিবন্ধিত হতে পারেননি। পরে চট্টগ্রামে কয়েক বছর থাকার পর আবার উখিয়ায় এসে কুতুপালং সড়কের পাশে ফার্মেসি ব্যবসা শুরু করেন।

বর্তমানে জামাল উদ্দিন পরিচয় দেন ‘জাফর আলম’ নামে এবং ওই নামে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID- 2845010079) নিয়েছেন। তাঁর দেওয়া চকবাজারের ঠিকানা বাস্তবে যাচাই করে পাওয়া যায়নি।

এদিকে তিনি উখিয়ার হাজমরোড এলাকায় বনবিভাগের প্রায় ১৪ শতক জমিতে টিনশেড ঘর তুলে পরিবারসহ বসবাস করছেন। বনবিভাগ জানায়, জমিটি কাগজে দিলশাদ বেগম নামে এক নারী ৮ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করলেও প্রকৃতপক্ষে জাফর আলম প্রায় ২০ লাখ টাকায় ক্রয় করেছেন বলে তথ্য মিলেছে।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ইউএনওর সাথে আলোচনা করে যৌথ অভিযানে জমিটি উদ্ধার করা হবে। জাফর আলম রোহিঙ্গা পরিচয় সরাসরি না মানলেও বলেন—“জাতীয় পরিচয়পত্র বাতিল করলে অসুবিধা নেই।”

স্থানীয়দের অভিযোগ—শুধু জাফর আলম নন, আরও অনেক রোহিঙ্গা ভুয়া পরিচয়ে এনআইডি ও জন্মনিবন্ধন সংগ্রহ করছেন, বনের জমি কিনে স্থায়ী বসতি গড়ে তুলছেন। এতে রোহিঙ্গাদের দেশে ফেরার আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com