1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ১০:৪২ পিএম

বৃহস্পতিবার রাত থেকেই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রধানমন্ত্রী জোসেফ আউনের সঙ্গে ফোনালাপ কথা বলেন ট্রাম্প। এরপরই যুদ্ধবিরতির এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা (ইস্টার্ন টাইম বিকাল ৫টা) থেকেই কার্যকর হচ্ছে এই যুদ্ধবিরতি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদক বারাক রাভিদ একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার রাতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও একটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ১৬ এপ্রিল রাতের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: খালিজ টাইমস

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com