1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

বিধবার এক বিঘা জমির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ৫:৫৪ পিএম

নাটোরের সিংড়া উপজেলার সিধাখালী গ্রামে আয়েশা বেওয়া নামের এক অসহায় নারীর এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রায় দুই বছর আগে তার স্বামী রওশন আলীর মৃত্যু হলে ওই বিধবা নারী সংসারের হাল ধরেন। চলিত বছরে তিনি দুই বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করে ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। টানা কয়েক দিনের বৃষ্টিতে জমিতেই ধান নষ্ট হচ্ছিল।

খবর পেয়ে রোববার সকালে সেই বিধবা নারীর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন বিএনপির নেতাকর্মীরা। এই কাজে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে স্থানীয় ৪০ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

বিধবা নারী আয়েশা বেগম জানান, অন্যের বাড়িতে কাজ করে যোগানে অর্থ এবং প্রতিবেশী কয়েক জনের কাছ থেকে টাকা ধার নিয়ে দুই বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করেছিলেন। কিন্তু টানা বৃষ্টির কারণে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। আর আশে-পাশের সকল জমির ধান কাটা হলেও একমাত্র তার জমির ধান নিয়ে দুঃচিন্তায় ছিলেন। সেই ধান কেটে ঘরে তুলে দেয়ায় তিনি খুশি।

শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, এবছর ধান কাটার শুরু থেকেই ঝড়-বৃষ্টির কারণে চলনবিলের কৃষকের মাঝে কোন ধান কাটার উৎসব ছিল না। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নির্দেশে এই বিলের কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আত্রাই নদীর পানি জোরমল্লিকা ব্রীজ সহ কয়েকটি পয়েন্ট দিয়ে বিলের প্রবেশে বাঁধ নির্মাণে কৃষকদের সহযোগিতা করেছেন। আজ একজন বিধবা নারীর এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌছে দিলেন।

আর শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক পলাশ মাহমুদ বলেন, বিএনপি নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে ওই ইউনিয়নের কৃষকের বিপদ-আপদে ছুটে যান। সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com