1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

জুতা পায়ে শহীদ মিনারে জামায়াতের নেতাকর্মীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ৬:১৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ও নিহতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দিন বিকেল সাড়ে ৪টার দিকে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়।

পরে সেখানে জুতা পায়ে উঠে সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার, উপজেলা আমির ইয়া ইয়াহ্ খান মারুফ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম মৃধা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শাহজাহান, বাইতুল মাল সম্পাদক মো. ইসহাক আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে জানতে উপজেলা আমির ইয়া ইয়াহ্ খান মারুফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার বলেন, ‘বিষয়টা আসলে এতটা চিন্তা করে করিনি। তবে ওখানে বক্তৃতা না রাখলেও চলতো।’

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, ‘বিস্তারিত না জেনে এই বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com