1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ৩:০৫ এএম

জামায়াত এমপি মীর আহমদ বিন কাসেম (বামে) ও অভিযুক্ত যুবক। ছবি: সংগৃহীত
ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একটি অনুষ্ঠানে ফেসবুক লাইভ সম্প্রচার চলাকালে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন জামায়াতের সংসদ সদস্য (এমপি) মীর আহমদ বিন কাসেম। লাইভ পরিচালনায় সহায়তার কথা বলে এক যুবক তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ ঘটনার কথা জানান মীর আহমদ বিন কাসেম।

পোস্টে তিনি লিখেছেন, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জুলাই-সংক্রান্ত একটি আয়োজন তিনি মোবাইলে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় ওই অনুষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) পরা এক যুবক তার কাছে এসে বলেন, ‘ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।’

তিনি আরও জানান, যুবকের গলায় অনুষ্ঠান সংশ্লিষ্ট আইডি কার্ড দেখে তাকে বিশ্বাস করে মোবাইল ফোনটি হাতে দেন। এরপর তিনি বক্তব্য দিতে ব্যস্ত থাকলেও কিছুক্ষণ পর লক্ষ্য করেন, ওই যুবক মোবাইল ফোন নিয়ে সেখান থেকে চলে গেছেন।

ঘটনার পর ফেসবুক পোস্টে ওই ব্যক্তির সন্ধান চেয়ে মীর আহমদ বিন কাসেম সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। কেউ তাকে চিনে থাকলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি। পাশাপাশি ঘটনাটি ছড়িয়ে দিতে পোস্টটি শেয়ার করার আহ্বান জানান।

তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com