1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ফের দখলে কক্সবাজার সৈকত, বালিয়াড়িতে ৪ শতাধিক অবৈধ দোকান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার টেকনাফে মালিকবিহীন ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা জব্দ মে মাসে মব সহিংসতায় নিহত ৩২ : এমএসএফ জামায়াত সুযোগ পেলে মসজিদের দানবাক্সের টাকাও আত্মসাৎ করবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করবে সরকার ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি ‘এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওপেন সিক্রেট’: রাশেদ খাঁন

কুমিল্লায় বিএনপি নেতা

জামায়াত সুযোগ পেলে মসজিদের দানবাক্সের টাকাও আত্মসাৎ করবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ৭:২০ পিএম

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মো কামরুল হুদা বলেছেন, ‘জামায়াত ইসলামের নামে মানুষকে ধোঁকা দেয়, দেশের উন্নয়নে মানুষের সঙ্গে প্রতারণা করে। রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে।

তারা সুযোগ পেলে মসজিদের দানবাক্সের টাকাও আত্মসাৎ করবে। ইতোমধ্যে মসজিদের টাকা নেওয়া ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।’
শনিবার (৩০ মে) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা পৌর বিএনপির আয়োজিত আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, ‘ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম।

তারা ষড়যন্ত্র ও মানুষের ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছেন। যিনি এ আসন থেকে মানুষের ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছেন তারপর থেকে আজ পর্যন্ত তাকে এই এলাকার লোকজন দেখেনি।’
তিনি বলেন, ‘স্বাধীনতার পর দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত তখন জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতির আত্মপরিচয় সুদৃঢ় করেন, বহুদলীয় গণতন্ত্র চালুর মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তি গড়ে তুলে দেশের উৎপাদন ও উন্নয়নের গতি ত্বরান্বিত করেন।

জিয়াউর রহমান কৃষি, শিল্প ও রপ্তানিমুখী অর্থনীতির যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন। তার সুফলেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামের যেসব উন্নয়ন হবে তা বিএনপির হাত ধরে উন্নয়ন হবে। চৌদ্দগ্রাম কখনো উন্নয়ন বঞ্চিত হবে না। ইতোমধ্যে আমরা উন্নয়নের একটি তালিকা করেছি, সে তালিকা অনুযায়ী এখানে উন্নয়ন হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। এমন নেতা যদি এ দেশে জন্ম না হতো আজকে আমরা স্বাধীনভাবে কথা বলা, সভা সমাবেশ করেত পারতাম না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন দেশের উন্নয়নের জন্য এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে একসাথে পাঁচশত গার্মেন্টসকে লাইসেন্স প্রদান করেন। আজকে সে গার্মেন্টসগুলোতে প্রায় ৪০ লাখের অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তারে সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনিও এ দেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।’

পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম দুলাল, বিএনপি নেতা খোরশেদ আলম ও সাবেক কাউন্সিল মফিজুর রহমান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলালসহ প্রমুখ।

এদিকে সভা শেষে একটি শোকযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে।

সূত্র: কালের কন্ঠ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com