1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ১১:২৬ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল।

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশির সময় দুটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের একজন আয়াত উল্লাহ হুমাইনী। এ সময় তাকে পুলিশ ভ্যানে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি নিজেকে মাতামুহুরী উপজেলা যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদের অনুসারী বলে পরিচয় দেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, চুনতি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে চুনতি মহিলা কলেজসংলগ্ন এলাকা থেকে গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দুটি দেশীয় অস্ত্র বাইরে ফেলে দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।

এ ঘটনায় গ্রেপ্তার অন্য দুই ব্যক্তি হলেন লক্ষ্মীপুরের রামগতির হোসাইন আহম্মেদ (৪২) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মো. আসাদুজ্জামান (৩৮)।

পুলিশ জানায়, এ ঘটনায় লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতেই সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে আয়াত উল্লাহ হুমাইনীকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com