কক্সবাজারের উখিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।
সভায় তিনি মাদক, চোরাকারবারি ও মানবপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের অপরাধ দমনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এছাড়া উখিয়ার বিভিন্ন বাজারে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন সংসদ সদস্য। একইসঙ্গে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।