1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল

পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ১২:১৯ পিএম

পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ধর্মীয় বিধান মেনে অননুমোদিত ও ত্রুটিপূর্ণ ৮,৬৭২টি কোরআনের কপি গভীর সমুদ্রে বিসর্জন দেয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ১,৭৫৮টি স্থানে তল্লাশি চালিয়ে ৬,৬২০টি অননুমোদিত কোরআনের কপি জব্দ করা হয়। জব্দকৃত এসব কপির বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার রিঙ্গিত।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, কোরআনের প্রতিটি হরফ ও হরকত অত্যন্ত স্পর্শকাতর এবং সামান্য ভুলও এর অর্থ পরিবর্তন করতে পারে। তাই আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪৪টি তদন্ত শুরু হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, নজরদারি শুধু মুদ্রিত কোরআনেই সীমাবদ্ধ থাকবে না; অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া ডিজিটাল ও অডিও সংস্করণের ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ধর্মীয় বিধান অনুযায়ী ত্রুটিপূর্ণ কোরআনের কপিগুলো পোর্ট ক্ল্যাং উপকূলের গভীর সমুদ্রে অত্যন্ত সম্মানের সঙ্গে নিমজ্জিত করা হয়। প্রায় ২৭ লক্ষ রিঙ্গিত মূল্যের এসব কপি নির্দিষ্ট ব্লকে সংরক্ষণ করে বিসর্জন দেয়া হয়, যা দেশটিতে পবিত্র ধর্মগ্রন্থের মর্যাদা রক্ষার স্বীকৃত পদ্ধতি।

জনসচেতনতা বাড়াতে সরকার ‘জম এক্সচেঞ্জ আল-কোরআন’ কর্মসূচিও চালু করেছে। ২০২৩ সালে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় এখন পর্যন্ত প্রায় ৭৬ হাজারের বেশি পুরনো বা অননুমোদিত কোরআনের পরিবর্তে নতুন ও অনুমোদিত কপি বিতরণ করা হয়েছে।

সরকার বলছে, এসব পদক্ষেপের মাধ্যমে কোরআনের পবিত্রতা রক্ষা এবং সঠিক সংস্করণ প্রচারের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com