1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: বিএনপি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১:৪৫ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভাতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে ‘ভুলভাবে উপস্থাপিত’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি পত্রিকাটিতে প্রকাশিত সাক্ষাৎকারে এ ধরনের কোনো বক্তব্য দেননি।

মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় পত্রিকাটিতে প্রকাশিত ওই সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জনগণকে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

একই সঙ্গে তিনি দায়িত্বশীল সাংবাদিকদের প্রতি এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য আহ্বান জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com