1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

গোসাইরহাটে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৪ শতাধিক নেতাকর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ১০:৩৬ এএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে একযোগে চার শতাধিক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর হাত ধরে সামন্তসার ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার সব ইউপি সদস্য, মহিলা সদস্যসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় নবাগত নেতাকর্মীরা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীর বিএনপিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এর আগে দুপুরের দিকে গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সামন্তসার ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রব সরদার প্রকাশ্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে সমর্থন জানান। তারা তাদের নেতাকর্মীদের বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান বলেও জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে এ গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com