1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

৩ ইউপি চেয়ারম্যানসহ অর্ধশতাধিক জনপ্রতিনিধির বিএনপিতে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ৪:১৪ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে তিনজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অর্ধশতাধিক ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা বিএনপিতে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী) ঢাকায় বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-১ আসনের ধানের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্যসচিব মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।এর আগে নব্য যোগদানকারী নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন। এ ছাড়া পাঁচটি ইউনিয়নের সাধারণ ও মহিলা ইউপি সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিএনপিতে যোগ দেন।

তারা আরো জানান, ইন্দুরকানীসহ আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগদানে আগ্রহী হয়ে উঠছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতেই তারা দলটিতে যোগ দিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com