1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক

চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ১১:৫৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের এক ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আহত ইমাম তিনজনের নাম উল্লেখ ও ৩-৪ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন রিফাত (২৭), তার বাবা শাহ আলম (৬০) এবং মা পারভীন আক্তার (৪৫)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরিফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পরিবারের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযুক্ত শাহ আলমের ছেলে রিফাত ভুক্তভোগী ইমামে কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদার টাকা না পেয়ে বুধবার দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় ভুক্তভোগী স্বামী-স্ত্রীর ওপর হামলা চালান।

হামলায় খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহত ইমাম খোরশেদ আলম বলেন, ‌‘দীর্ঘদিন ধরে শাহ আলম আমাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছে। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আমার কাছে রিফাত দুই লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় আমাদের মারধর করা হয়।’

অভিযুক্ত রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে ধস্তাধস্তি হয়েছে। চাঁদার কোনো বিষয় নয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com