1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী আমি চাইলে প্রতিশোধ নিতে পারি কিন্তু এতে বেনিফিট কী হবে’: প্রধানমন্ত্রী জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজার হাসপাতালে অভিযান: ইয়াবাসহ দম্পতি আটক উখিয়ায় ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ ৩ দিন পার হলেও মিলেনি উখিয়ার আড়াই বছরের শিশু নুসাইবার সন্ধান টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও ৪টি মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ১:৫৫ পিএম

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সুনির্দিষ্ট কিছু অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় পরিবারের জিম্মায় গভীর রাতে সজীবকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ এবং তার দেওয়া বক্তব্য আমরা যাচাই বাছাই করে দেখবো।

রবিবার (২১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এমপির ছেলেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে রবিবার বিকেলে সজিবকে আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

তখন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, তার (সজীব) বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে।

গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক আটকের পর খায়রুল ইসলাম সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com