1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চিকিৎসকের দেখা নেই, তালাবদ্ধ উখিয়া থানা ডিসপেনসারি: বিপাকে দরিদ্র রোগীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১২/২০২৫ ১১:৪৫ এএম

গরিব ও সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল কক্সবাজারের উখিয়া সদর থানা ডিসপেনসারিটি বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের অনুপস্থিতি এবং দিনের বেলাতেই ভবনে তালা ঝুলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরজমিন চিত্র: বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিসপেনসারির দুটি ভবনেই বড় বড় তালা ঝুলছে। ভেতরে রোগীদের জন্য সারি সারি চেয়ার সাজানো থাকলেও সেখানে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর উপস্থিতি পাওয়া যায়নি।

রোগীদের ভোগান্তি: স্থানীয়দের অভিযোগ, এখানে একজন মহিলা ও একজন পুরুষ চিকিৎসক দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা নিয়মিত আসেন না। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র রোগী, নারী ও গর্ভবতী মায়েরা চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, সরকারি সেবা না পেয়ে তারা বাধ্য হয়ে চড়া মূল্যে প্রাইভেট ক্লিনিক বা ফার্মেসির ওপর নির্ভর করছেন।

জনদাবি: জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিসপেনসারিটি নিয়মিত সচল রাখার দাবি তুলেছেন উখিয়াবাসী। তারা বলছেন, দ্রুত নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে।

সূত্র: মানবজমিন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com