1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন স্টিমসেল থেরাপির নামে ভূঁয়া ডাক্তার মুজিবুলের শতকোটি টাকার ভয়াবহ প্রতারণা ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল কক্সবাজারে ১১ হাজারের বেশি মিশুক-টমটম, নিয়ন্ত্রণে অভিযান শুরু এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়া প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দলটির আমির কক্সবাজারে পরকীয়া সন্দেহে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩ মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫

মেসির ওপর ভরসা নেই, দুধে গোসল করে যোগ দিলেন ব্রাজিলে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ৬:২৪ পিএম

বিশ্বকাপ ফুটবল এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে খুনসুটি, তর্ক-বিতর্ক, এমনকি কখনো কখনো উত্তেজনাও দেখা যায়। তবে শেরপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা।

দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস (শিবু) এবার প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণাতেই থেমে থাকেননি। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকা এ আয়োজন করা হয়।

এ সময় ব্রাজিলের ২০ থেকে ২৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।

ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, দেবপ্রিয় দাস শিবু দীর্ঘদিন শুধু লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় না থাকায় দলটির প্রতি তার আগের মতো আস্থা নেই।

অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল ও নেইমারকে তার ভালো লাগে। এ কারণেই তিনি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।
দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শিবু বলেন, ‘আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। এখন মনে হচ্ছে, এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খেলোয়াড়ও নেই।

তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার পছন্দের খেলোয়াড়দের একজন। এসব কারণেই ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

মেহের খান নামের একজন বলেন, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবুকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে বরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com