1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

যুবলীগ নেতাকে থানার ভোজ খাইয়ে ক্লোজড ওসি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১২:২৮ পিএম
ওসি পারভেজ আহমেদ সেলিম ছবি: সংগ্রহীত

শরীয়তপুরের জাজিরায় যুবলীগ নেতাকে ভোজ খাওয়ানোর ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করে থানা পুলিশ। থানার ওসির নিমন্ত্রণে ভোজে অংশ নেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাওডোবা ইউনিয়নের সভাপতি মোক্তার বেপারী। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

সমালোচনার পর রাতে মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে পাঠায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, যুবলীগ নেতা পুলিশের মাসিক খানাপিনার অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com