1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দুষ্কৃতিকারীদের আক্রমন থেকে চার বিদেশী পর্যটককে উদ্ধার করলো কোস্টগার্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত রোহিঙ্গা যুবক গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে হত্যা করে লাশের রাজনীতি করতে চায় বিরোধীদল: রাশেদ খাঁন

শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে হত্যা করে লাশের রাজনীতি করতে চায় বিরোধীদল: রাশেদ খাঁন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ৩:৪৪ পিএম

শেরপুর -৩ ও বগুড়া- ৬ আসনের উপ নির্বাচনে কারচুপির কথা বলা হচ্ছে বিরোধী শিবির থেকে। কিন্তু এখনো পর্যন্ত সেই কারচুপির নমুনা তারা দেখাতে পারছেনা। গণমাধ্যমেও কারচুপির বিষয়ে কোন নিউজ দেখা যাচ্ছে না। তাহলে বিরোধীদলের রাজনীতি যদি হয় শুধু বিরোধিতা করা, সেক্ষেত্রে এই দেশ কখনোই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

শুক্রবার ( ১০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, শেরপুর -৩ ও বগুড়া- ৬ আসনের উপ নির্বাচনে কারচুপির কথা বলা হচ্ছে বিরোধী শিবির থেকে। কিন্তু এখনো পর্যন্ত সেই কারচুপির নমুনা তারা দেখাতে পারছেনা। গণমাধ্যমেও কারচুপির বিষয়ে কোন নিউজ দেখা যাচ্ছে না। তাহলে বিরোধীদলের রাজনীতি যদি হয় শুধু বিরোধিতা করা, সেক্ষেত্রে এই দেশ কখনোই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেনা।

তিনি বলেন, এদিকে বিরোধী শিবির থেকে কয়েকজনকে রাজু ভাস্কর্যে অনশনে বসানো হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে, এই শিক্ষার্থীদের কেউ মারা গেলে সরকারকে খেসারত দিতে হবে। তাহলে কি বিষয়টা এমন যে, এই শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে হত্য করে সরকারের বিরুদ্ধে লাশের রাজনীতি করা হবে?

রাশেদ খান আরও বলেন, গণঅভ্যুত্থানের পরেই জামায়াতের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিলো এক ফ্যাসিবাদকে হটিয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসাবো না। অর্থাৎ গণঅভ্যুত্থানের পর থেকেই জামায়াত আওয়ামীলীগের মত বিএনপির পতন ঘটিয়ে ক্ষমতায় বসার স্বপ্নে বিভোর। কিন্তু এমন পথে তো ক্ষমতায় যাওয়া কঠিন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো চেষ্টা করলো।
কিন্তু হলো না।

সুতরাং জামায়াতের উচিত হবে ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাওয়ার চিন্তা করা। কারণ বিএনপিও গণঅভ্যুত্থানে পক্ষের শক্তি, ঠিক যেমননি জামায়াত। এক্ষেত্রে একজন আরেকজনকে হটিয়ে ক্ষমতায় যাওয়া বা থাকা এতো সহজ হবেনা। বরং বিপরীত পথে হাঁটলে হুঁচট খাবে বাংলাদেশ। ফিরবে আবারও উভয় দলের কমন শত্রু। সুতরাং সবার জন্য সহনশীল রাজনীতিই হবে দেশকে এগিয়ে নেওয়ার একমাত্র পথ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com