1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

রামুতে কুকুর বাঁচাতে গিয়ে পথচারীকে চাপা দিল ট্রাক, হাসপাতালে মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ৯:৫৮ এএম

কক্সবাজারের রামুতে মিনি ট্রাকের চাপায় মো. আনিছ (২৬) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। নিহত আনিছ কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর মৃত ইউসুফ আলীর ছেলে। তবে আনিছ জোয়ারিয়ানালায় তার শ্বশুর বাড়িতে বসবাস করতো।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান, কক্সবাজারমুখী একটি মিনি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করার সময় একটি কুকুর গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। চালক কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু হাইওয়ে থানার ইনচার্জ নাছির উদ্দিন জানান, ট্রাকচাপায় গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com