1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

উখিয়ায় ইয়াবার মতো বান্ডিল হাতে যুবকের ছবি ভাইরাল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৪:০০ পিএম

কক্সবাজারের উখিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছবিতে উকিল আহমদ নামে স্থানীয় এক যুবক ইয়াবার মতো একটি বান্ডিল হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে। মুহূর্তেই ছবিটি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং ওই যুবককে নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন।

সম্প্রতি পালংখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উকিল আহমদ একাই নয়, তার পরিবারসহ একটি সুসংগঠিত সিন্ডিকেট এলাকার মাদক ব্যবসায় সক্রিয়। এক স্থানীয় ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
এলাকার এক যুবক তারেক অভিযোগ করেন, উকিল আহমদসহ তার ভাই ও পরিবারের সবাই মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছে। তারা সীমান্তে কর্মরত সেলিম নামের এক কর্মকর্তার আশীর্বাদ ও সোর্সের দোহাই দিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালাচ্ছে এবং বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

এলাকাবাসী বলেন, চোরাকারবারি হিসেবে এই সিন্ডিকেট সাধারণ মানুষদের হুমকি দেয়, ফাঁসানোর চেষ্টা চালায় এবং নানা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাদের উপস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছি।
স্থানীয় জনপ্রতিনিধিরাও আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমরা বিষয়টি নজরে রেখেছি। ছবিটি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com