1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

কুকুরের সাথে বিমানের ধাক্কা : এক ঘন্টা দেরিতে কক্সবাজার থেকে বিমান উড্ডয়ন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ৪:৩৮ পিএম

কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় ঢাকাগামী এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় এক ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকা অভিমুখী এয়ারএস্ট্রার ফ্লাইট ২এ-৪৫০ ট্যাক্সিওয়েতে রানওয়ে-১৭ এর দিকে যাওয়ার সময় একটি কুকুর বিমানের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি উড্ডয়ন স্থগিত করে সিভিল টার্মাকে ফিরে আসে।
পরবর্তীতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমানবন্দর ফায়ার সার্ভিসের একটি দল দুইজন পরিচ্ছন্নতাকর্মীসহ মৃত কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়। এরপর এয়ারক্রাফটের পাইলট ও গ্রাউন্ড ক্রুরা বিমানের ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত করেন, ফ্লাইটের প্রযুক্তিগত কোনো সমস্যা নেই।

সবকিছু স্বাভাবিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।

বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com