1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে গুলি, টেকনাফে অস্ত্রসহ গ্রেপ্তার ১১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ১০:৫১ এএম

টেকনাফে ডাকাতির প্রস্ততির খবর পেয়ে অভিযানে যাওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দলের উপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। এরপর অভিযান চালিয়ে ক্যাম্প থেকে বন্দুক-দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (২৪), নুরুল আমিন (৩০), পেঠান আলী (২৩), মো. সুলতান (২৬), আবুল হাশিম (২৪), মো. সলিম (২৪), মো. শরিফ (২১), মো. ফারুক (২০), ওমর ফারুক (২১), বিবি আয়েশা (২০) ও বিবি ছারা (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।

তিনি জানান, আজ ভোররাতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি ব্লকের বিকাশ মোড়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএনের ৫টি টিম অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে। পরে বল কার্তুজ এবং লিডবল কার্তুজ ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কৌশলগত অভিযানের পর শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ ডাকাতসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, একটি লোহার তৈরি তলোয়ার, একটি রামদা, একটি চাকু, একটি দেশীয় অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়। ৪০/৪৫ জন সহযোগী ডাকাতসহ ডাকাতির প্রস্ততি নিচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে।

গ্রেপ্তারদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসার পথে সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও ফোর্স গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com