1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ১১:৪৭ পিএম

সাভারের একটি বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন অভিযোগে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় বাড়ির আশপাশ থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। বাড়িটি উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, অভিযানে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো বিস্ফোরক কি না তা নিশ্চিত করতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসছে। আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি।

ঘটনাস্থলে পুলিশের অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা করলে বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com