1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

​আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করবেন পরী মনি!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ১:৪৬ এএম

ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরী মনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে আলোচনায় থাকেন। এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এক বিস্ফোরক ও মজার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ঝড় তুললেন এই চিত্রনায়িকা।

​আজ ১৬ জুলাই ইংল্যান্ড আর্জেন্টিনা বনাম ম্যাচের আগ মুহুর্তে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন পরী মনি। সেই পোস্টে তিনি লেখেন: ​”আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল”

​মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই তার এই পোস্টে হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য পড়তে শুরু করেছে। ভক্ত-অনুরাগীদের অনেকেই এটিকে মজার ছলে নিলেও, অনেকেই আবার প্রিয় অভিনেত্রীকে শুভকামনা জানাচ্ছেন।

​পরী মনি ফুটবলের কড়া ভক্ত, তা তার অনুরাগীদের অজানা নয়। বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি তার সমর্থন ও আবেগ বরাবরই প্রকাশ্য। তবে আর্জেন্টিনার শিরোপা জয়ের সাথে নিজের বিয়ের এই অদ্ভুত ও মজার বাজি ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com